সর্বশেষ
তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তনে ৩ দিনে ৬১ জনের মৃত্যু কোস্টারিকায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্র পেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন দিগন্ত রাশিয়া ও ইউক্রেইন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি,ছাড় দিতে নারাজ দুইপক্ষ আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে মামলা করবে না বিসিবি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন বিশ্বকাপ বয়কট করলে আইসিসির নিষেধাজ্ঞায় পরবে পাকিস্তান কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী শিক্ষার্থীসহ নিহত ২ মিয়ানমারের নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ চলছে অর্জিত ডিগ্রির মর্যাদা রক্ষায় আচরণ ও পেশাদারিত্ব জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা যুবকদের বেকার ভাতা না দিয়ে কাজ দিতে চাই : জামায়াত আমির ট্রাম্পের বোর্ড অব পিস কি জাতিসংঘের একটি ক্ষুদ্র সংস্করণ হয়ে উঠছে তৃতীয় দিনে চার জেলায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচী বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পেল স্কটল্যান্ড আজ শেষ হচ্ছে বনানীর BHE UNI এডুকেশন এক্সপো ২০২৬ প্রতারণার অভিযোগে ইউনিলিভারের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০ বছর পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে সমাবেশ রবিবার পাকিস্তানের চিত্রলে তুষারধসে একই পরিবারের ৯ জনের মৃত্যু কার্ডের নামে ভোট কেনার কৌশলে মানুষ সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ, খবর পিটিআইয়ের জামায়াত নেতার অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলছে বিএনপি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ বিপিএলের ফাইনাল শেষে সেরার পুরস্কার পেলেন কারা বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু মিয়ানমারে জান্তার পৃথক বিমান হামলায় নিহত ২৭ ট্রাম্পের শুল্ক যুদ্ধের মুখে 'মুক্ত বানিজ্য চুক্তি' করবে ভারত ও ইইউ পোস্টাল ব্যালটে দ্রুত ভোট দিতে নিবন্ধিত ভোটারদের অনুরোধ ইসির আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ তানজিদের রেকর্ড-গড়া সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা রাজশাহীর দন্ডপ্রাপ্ত দুই আসামীর কারাগারে প্রেম, আদালতে বিয়ে, প্যারোলে মুক্তি আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র গঠনের আহ্বান তারেক রহমানের BHE UNI মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬ এর প্রথম দিন আজ উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা ক্লিনিকলের সঙ্গে বাংলালিংকের চুক্তি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সৈন্যের মৃত্যু টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা রাজধানীতে দুটি পিস্তল ও ২১ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ হইচই'য়ে ইয়াশ-ইভানের ‘একসাথে আলাদা’ ৪৮তম বিশেষ বিসিএস এ ক্যাডার পদে নিয়োগ পেলেন ৩২৬৩ জন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৯৮১ জন প্রার্থী কানাডাকে অকৃতজ্ঞ বন্ধু বললেন ট্রাম্প ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে: ড. আলী রীয়াজ যারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে, তারা মানুষকে ঠকাচ্ছে :তারেক রহমান রাতের ভোট ও ড্যামি নির্বাচন বাদ দিয়ে গনতন্ত্রের পথে ফিরতে চান তারেক রহমান ট্রাম্পের গাজা ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে ৮ মুসলিম দেশ

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৯:৪৪ সকাল, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ইং

গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে: ড. আলী রীয়াজ

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিলে একটি গণতান্ত্রিক ও মানবিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। তিনি বলেন, “‘হ্যাঁ’-এর প্রার্থী কেউ একজন নন—আপনি, আমি, আমরা সবাই। কারণ ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে আসন্ন গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

ড. আলী রীয়াজ বলেন, “এ জাতি আর কোনো স্বৈরশাসন ও দুঃশাসন চায় না। মানুষ চায় এমন একটি আলোকিত আগামী, যেখানে গুম, গায়েবি মামলা কিংবা নিপীড়নের ভয় থাকবে না। যে স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ইতোমধ্যে কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হলেও আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি সম্মতির জন্যই এই গণভোটের আয়োজন।

‘হ্যাঁ’ ভোটের তাৎপর্য তুলে ধরে ড. আলী রীয়াজ বলেন, এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধীদল যৌথভাবে কাজ করবে। ক্ষমতাসীনরা ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে জনগণের সম্মতি নিতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, ফলে বিচারের বাণী আর নিরবে নিভৃতে কাঁদবে না।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন,গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিবাদ কায়েমের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ৫৪ বছর আগে মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমাদের পূর্বসূরীরা যে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে সেই স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে।

তিনি আরও বলেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ দেশের উন্নয়নে ব্যয় হতে পারত। লুটপাট বন্ধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হকসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ এনসিপির বৈঠক

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান

4

পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

5

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

6

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নয়

7

ইরানে বিক্ষোভকারীদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার হুঁশিয়ারি

8

অনড় অবস্থানে বাংলাদেশ, ভারতের সাথে মিটিংয়ে বসছে আইসিসি

9

দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা সবার থাকা জরুরি: জাইমা র

10

অভিযানে আটক বিএনপি নেতার জানাজা সম্পন্ন

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

খসড়া প্রস্তুত, আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন আসছে

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান বাদীর

15

অস্থিরতা কমাতে এলপিজি আমদানির সিদ্ধান্ত বিপিসির

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

20
টপিক