সর্বশেষ
তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তনে ৩ দিনে ৬১ জনের মৃত্যু কোস্টারিকায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্র পেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন দিগন্ত রাশিয়া ও ইউক্রেইন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি,ছাড় দিতে নারাজ দুইপক্ষ আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে মামলা করবে না বিসিবি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন বিশ্বকাপ বয়কট করলে আইসিসির নিষেধাজ্ঞায় পরবে পাকিস্তান কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী শিক্ষার্থীসহ নিহত ২ মিয়ানমারের নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ চলছে অর্জিত ডিগ্রির মর্যাদা রক্ষায় আচরণ ও পেশাদারিত্ব জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা যুবকদের বেকার ভাতা না দিয়ে কাজ দিতে চাই : জামায়াত আমির ট্রাম্পের বোর্ড অব পিস কি জাতিসংঘের একটি ক্ষুদ্র সংস্করণ হয়ে উঠছে তৃতীয় দিনে চার জেলায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচী বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পেল স্কটল্যান্ড আজ শেষ হচ্ছে বনানীর BHE UNI এডুকেশন এক্সপো ২০২৬ প্রতারণার অভিযোগে ইউনিলিভারের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০ বছর পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে সমাবেশ রবিবার পাকিস্তানের চিত্রলে তুষারধসে একই পরিবারের ৯ জনের মৃত্যু কার্ডের নামে ভোট কেনার কৌশলে মানুষ সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ, খবর পিটিআইয়ের জামায়াত নেতার অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলছে বিএনপি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ বিপিএলের ফাইনাল শেষে সেরার পুরস্কার পেলেন কারা বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু মিয়ানমারে জান্তার পৃথক বিমান হামলায় নিহত ২৭ ট্রাম্পের শুল্ক যুদ্ধের মুখে 'মুক্ত বানিজ্য চুক্তি' করবে ভারত ও ইইউ পোস্টাল ব্যালটে দ্রুত ভোট দিতে নিবন্ধিত ভোটারদের অনুরোধ ইসির আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ তানজিদের রেকর্ড-গড়া সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা রাজশাহীর দন্ডপ্রাপ্ত দুই আসামীর কারাগারে প্রেম, আদালতে বিয়ে, প্যারোলে মুক্তি আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র গঠনের আহ্বান তারেক রহমানের BHE UNI মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬ এর প্রথম দিন আজ উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা ক্লিনিকলের সঙ্গে বাংলালিংকের চুক্তি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সৈন্যের মৃত্যু টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা রাজধানীতে দুটি পিস্তল ও ২১ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ হইচই'য়ে ইয়াশ-ইভানের ‘একসাথে আলাদা’ ৪৮তম বিশেষ বিসিএস এ ক্যাডার পদে নিয়োগ পেলেন ৩২৬৩ জন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৯৮১ জন প্রার্থী কানাডাকে অকৃতজ্ঞ বন্ধু বললেন ট্রাম্প ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে: ড. আলী রীয়াজ যারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে, তারা মানুষকে ঠকাচ্ছে :তারেক রহমান রাতের ভোট ও ড্যামি নির্বাচন বাদ দিয়ে গনতন্ত্রের পথে ফিরতে চান তারেক রহমান ট্রাম্পের গাজা ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে ৮ মুসলিম দেশ

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৫:৫৬ সকাল, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ইং

নবীন শিক্ষার্থীদের বরণে প্রস্তুত তীতুমীরের সহশিক্ষামূলক ক্লাবগুলো

নবীন শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণবন্ত তিতুমীর কলেজ ক্যাম্পাস৷ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজের ক্লাসরুম থেকে ফুটপাত, ক্যান্টিন থেকে শাকিল চত্ত্বর৷ শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন বাঁধভাঙা, সাথে রয়েছে নতুন বন্ধুত্ব গড়ার উচ্ছলতা আর ফেলে আসা শহরের হাজারো গল্পচারণ ৷ 

নবীন এই শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভাগগুলোর সাথে প্রস্তুত  ক্যাম্পাসের সহ-শিক্ষামূলক বিভিন্ন সংগঠন৷ কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে চলছে সংগঠনগুলোর  বুথ বসিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম ৷ 

এদিকে বুথগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝেও দেখা যায় অন্যরকম আগ্রহ৷  সকাল থেকেই বুথগুলোর সামনে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।  নবীন শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে নিজেদের পছন্দের সংগঠনে যুক্ত হচ্ছে। পুরো আয়োজনটি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও মেধা বিকাশে এই ক্লাবগুলোর রয়েছে  গুরুত্বপূর্ণ ভূমিকা । এসব ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। সাংবাদিকতা, স্বেচ্ছাসেবা, গবেষণা, প্রযুক্তি ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ যেন শুরু করা যায় এখান থেকেই৷  পাশাপাশি রয়েছে  ভ্রমণ, আবৃত্তি  চর্চা, ব্যবসা ভাবনা, শিল্পকলা ও খেলাধুলা নিয়ে আরও বিভিন্ন আয়োজন৷ 

 সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন ক্লাবের সাথে কথা বলে ক্লাবগুলোর কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করেছেন খন্দকার মাহফুজুল ইসলাম হিমেল ও মো সিনান মোর্শেদ ৷ 

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি
স্বপ্ন যাদের সাংবাদিকতা : সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে অনেকেরই৷ সেই হাতেখড়িটা  শিক্ষার্থীরা করতে পারেন ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে৷ আর বলা হয়ে থাকে সাংবাদিকতা শিক্ষার প্রাণ ক্যাম্পাস সাংবাদিকতা ৷ তিতুমীর কলেজে সাংবাদিকতা শেখার সুযোগ করে দিচ্ছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি৷ সংগঠনটি নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার৷ আগ্রহী শিক্ষার্থীদের জন্য করা হয়েছে রেজিষ্ট্রেশন বুথ৷ এটি সংগঠনটি নিজস্ব কার্যালয়ের সামনেই অবস্থিত । কর্মশালায় উচ্চারণ ও উপস্থাপনা, বেসিক জার্নালিজম, ক্যাম্পাস রিপোর্টিং, ফিচার রাইটিং, মোবাইল জার্নালিজম ও ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এতে টেলিভিশন সাংবাদিকতা ও রেডিও জকিং সম্পর্কেও ধারণা দেওয়া হবে। 

বাঁধন
তিতুমীর কলেজে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন৷ স্বেচ্ছাসেবায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় মঞ্চ৷ সংগঠনটি রক্ত সংগ্রহ ছাড়াও  বিভিন্ন সময় রক্তের গ্রুপ নির্ণয় ও নানা সামাজিক কার্যক্রমের আয়োজন করে৷ 

জিটিসিএলসি
প্রথম বর্ষ থেকে ইংরেজিতে নিজে দক্ষ বানিয়ে নিতে কোন নবীন শিক্ষার্থী চাইলে যেতে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে৷ ইংরেজি শেখা কিংবা চর্চা করতে ক্লাবের  অনলাইন ও অফলাইন  মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। প্রতি সপ্তাহে সোমবার ও বুধবার অফলাইন সেশন অনুষ্ঠিত হয়। রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং এই চারটি মডিউলের ওপর সেশন পরিচালিত হয়। প্রতিবছর বিভিন্ন ইভেন্ট ও আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকে।

তিতুমীর আর্ট ক্লাব
আপনি  কি চিত্রশিল্পী হতে চান? রঙ তুলিতে আঁকতে চান আপনার অন্তঃদৃষ্টির গল্পগুলো? তিতুমীর কলেজের শিক্ষার্থী হলে আপনার জন্য রয়েছে তিতুমীর আর্ট ক্লাব৷ চিত্রশিল্পের অনেক প্রাথমিক শিক্ষা পেতে পারেন আর্টক্লাবের হাত ধরে৷  এখানে ট্রেডিশনাল আর্ট, ডিজিটাল আর্ট ও ক্রাফট শেখানো হয়। প্রতিবছর আর্ট প্রদর্শন করতে  জাতীয় পর্যায়ের বিভিন্ন আয়োজন করা প্রদর্শনীর৷ 

তিতুমীর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্লাব
ঘুরতে যাবেন?পাচ্ছেন না মনের মতো ভ্রমণ পিপাসু সঙ্গী,তাহলে যুক্ত হতে পারেন  তিতুমীর রয়েছে  তিতুমীর ট্রাভেল অ্যান্ড  ট্যুরিজম ক্লাবে । এটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন।শিক্ষার্থীরা ভ্রমণ ব্যবস্থাপনা, গাইডিং ও নেতৃত্ব বিকাশে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এই ক্লাবের সাথে ।ক্লাবের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যটনস্থানে শিক্ষামূলক ট্যুর ও ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হয়। বাংলাদেশসহ বিদেশের ট্যুরিজম সেক্টরে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে ক্লাবটি সহায়তা করে।এছাড়া সেমিনার, ওয়ার্কশপ ও ট্রাভেল ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে সংগঠনটি।

সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব
গবেষণায় ক্যারিয়ার গড়তে চাইলে যুক্ত হতে পারেন সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবে৷ এই ক্লাবে গবেষণার বেসিক থেকে শুরু করে রিসার্চ পেপার প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়।এই ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসের শিক্ষক ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গবেষকগণদের ধারা  সেশন পরিচালনা করা হয় ।মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা সব বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ক্লাব উন্মুক্ত।উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য রিসার্চ ক্লাবটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

 তিতুমীর কলেজ আইটি সোসাইটি
প্রযুক্তির এই যুগে যদি কাজ করতে চান প্রযুক্তিখাতে তবে আপনার জন্য সবচেয়ে উপযোগী সংগঠন হবে তিতুমীর কলেজ আইটি সোসাইটি৷   একদঝাঁক তরুণ, মেধাবী শিক্ষার্থীদের ধারা পরিচালিত হয় সরকার অনুমোদিত এই ক্লাবটি ।এই ক্লাবের সদস্য হলে শিক্ষার্থীরা পান কম্পিউটার প্রযুক্তিতে  বেসিক জ্ঞানসহ বিভিন্ন আইটি স্কিল সম্পর্কে ধারণা ।গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি সহ নানা বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।
সেশনগুলো সাধারণত কলেজের ল্যাব ক্লাস বা বাইরের আইটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।এই সোসাইটি শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব
ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা করার জন্য রয়েছে  সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব৷ এই ক্লাবে সদস্যরা ক্যারিয়ার কাউন্সেলিং ও স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পেয়ে থাকেন ।বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় গাইডলাইনও এখানে প্রদান করা হয়।বিভিন্ন প্রতিষ্ঠানের এইচ আর  ও এডমিনদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা মেলে।

 তিতুমীর ফুটবল ক্লাব
তিতুমীর ফুটবল ক্লাব শিক্ষার্থীদের ফুটবল খেলা  চর্চায় সক্রিয় রাখতে কাজ করছে। সপ্তাহে পাঁচ দিন সকাল ছয়টা থেকে ক্লাস শুরুর আগ পর্যন্ত নিয়মিত প্র্যাকটিস হয় কলেজ মাঠে ।ক্লাবটির নিজস্ব কোচের তত্ত্বাবধানে খেলোয়াড়রা তাদের ফুটবল খেলাকে  উন্নয়ন করতে পারে ।এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো মানের ফুটবল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

আন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ক্লাব
আন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ক্লাব শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে।বিজনেস আইডিয়া থাকলে কীভাবে ইনভেস্ট ও ফান্ড সংগ্রহ করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন স্কিল উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়।এই ক্লাব শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক 
জ্ঞান অর্জনে সহায়তা করছে।

তিতুমীর নাট্যদল 
থিয়েটার করতে চান?নাটকে অভিনয় করতে রয়েছে আগ্রহ? তাহলে আপনার জন্য রয়েছে তিতুমীর নাট্যদল৷ থিয়েটার কর্মীদের এই সংগঠন নিজেদের নাটক নিয়ে ইতোমধ্যেই জয়ী হয়ে এসেছেন ক্যাম্পাসের বাইরেরও  একাধিক পুরুষ্কার৷ প্রতিবছর বিভিন্ন আয়োজনে নিজস্ব পরিবেশনাসহ গান,নাচ প্রদর্শনী ছাড়াও সংগঠনটি বিভিন্ন সময় পিঠা উৎসব, সাংস্কৃতিক আয়োজন করে পেয়েছে আলাদা সুখ্যাতি৷ 

শুদ্ধস্বর কবিতা মঞ্চ
কবিতা মঞ্চ হলেও এই সংগঠন থেকে চর্চিত হয় গান, নাচ আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম৷ ক্যাম্পাসে নিজস্ব আয়োজনসহ বিভিন্ন সময় নানা  আয়োজনে অংশ নিতে দেখা যায় এই সংগঠনের কর্মীদের ৷ এই সংগঠনেরও রয়েছে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক মঞ্চে আলাদা অবস্থান৷ 

 সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব
সরকারি তিতুমীর কলেজের অন্যতম জনপ্রিয় একটি সংগঠন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব৷ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এই সংগঠনের ঝুড়িতে  রয়েছে একাধিক কাপ৷ হঠাৎ ক্যাম্পাসে যদি দেখেন চলছে ভীষণ তর্ক বিতর্ক তবে আতংকিত হবেন৷ দেখবেন হয়তো চলছে সংগঠনটির  সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা৷ খানিক দাঁড়িয়ে শুনলে শুনতে পাবেন বিতর্কিকদের মুখে জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি কিংবা সমসাময়িক কোন এক ঘটনার নানামুখী বর্ণনা৷ 

 সরকারি তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব
যাদের হাতে ক্যামেরার নৈপুণ্য ফুটে উঠে তাদের জন্য রয়েছে তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব৷ ওয়ার্ড লাইফ ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক ফটোগ্রাফিতে নৈপূন্য গড়ে তুলতে যুক্ত হতে পারেন এই ক্লাবে৷ কলেজের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্লাব কর্মীদের সক্রিয় অবস্থান দেখা যায়৷ 

এছাড়াও ক্যাম্পাসে রয়েছে বাংলাদেশ রোভার স্কাউট, বিএনসিসি প্লাটুন, রেড ক্রিসেন্টসহ বিভাগ ভিত্তিক নানা সংগঠন৷ এছাড়াও রয়েছে জেলাভিত্তিক আঞ্চলিক নানা সংগঠন৷  সংগঠনভিত্তিক স্কিল ছাড়াও এই সংগঠনগুলো বাড়িয়ে তুলে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, কমিউনিকেশন স্কিলসহ নানা বিষয়৷

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

অভিযানে আটক বিএনপি নেতার জানাজা সম্পন্ন

5

দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা সবার থাকা জরুরি: জাইমা র

6

পরিবেশ সুরক্ষায় নাগরিক সংস্কার কমিশন গঠনের দাবি বাপার

7

সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ

8

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ

9

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ এনসিপির বৈঠক

10

পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নে

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

তৃতীয় দিনে চার জেলায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূ

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট

20