প্রিন্ট এর তারিখঃ Mar 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
এনসিপির ২৭ আসনে প্রার্থী ঘোষণা

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি সংসদীয় আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনের চূড়ান্ত প্রার্থী খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনের প্রার্থীর নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়েছে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১ আসন থেকে সারজিস আলম, দিনাজপুর-৫ থেকে ডা. আব্দুল আহাদ, রংপুর-৪ থেকে আখতার হোসেন, কুড়িগ্রাম-২ থেকে আতিক মুজাহিদ, নাটোর-৩ থেকে জার্সিস কাদির, সিরাজগঞ্জ-৬ থেকে সাইফ মোস্তাফিজ, পিরোজপুর-৩ থেকে শামীম হামিদী, টাঙ্গাইল-৩ থেকে সাইফুল্লাহ হায়দার, ময়মনসিংহ-১১ থেকে ডা. জাহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ-২ থেকে মাজেদুল ইসলাম, ঢাকা-৮ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ থেকে জাবেদ রাসিন, ঢাকা-১১ থেকে নাহিদ ইসলাম, ঢাকা-১৮ থেকে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ থেকে দিলশানা পারুল, ঢাকা-২০ থেকে নাবিলা তাসনিদ, গাজীপুর-২ থেকে আলী নাছের খান, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে মাওলানা আশরাফ মাহদী, কুমিল্লা-৪ থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-২ থেকে সুলতান জাকারিয়া, নোয়াখালী-৬ থেকে হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ থেকে মাহবুব আলম, চট্টগ্রাম-৮ থেকে জোবাইরুল হাসান আরিফ, বান্দরবান থেকে এস এম সুজা উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ থেকে আব্দুল্লাহ আল আমিন, এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে মোহাম্মদ আতাউল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু হলে এই প্রার্থীরা সক্রিয়ভাবে নিজেদের এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন এবং জোটভিত্তিক সমঝোতার আওতায় মনোনয়ন কার্যক্রম সম্পন্ন হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭